খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিলো কিন্ডারগার্টেন টিচার্স সোসাইটি

প্রতিনিধি - Md. Shamim Reza •
টঙ্গীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিলো কিন্ডারগার্টেন টিচার্স সোসাইটি


 


স্টাফ রিপোর্টার :


ঢাকা ডিভিশনাল কিন্ডারগার্টেন টিচার্স সোসাইটি’র উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র, সম্মানি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গীর ঐতিহ্যবাহী আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সংগঠনের সভাপতি এস এম সোবাহান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। অনুষ্ঠানের উদ্বোধন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী সালাহ্উদ্দীন।


ঢাকা ডিভিশনাল কিন্ডারগার্টেন টিচার্স সোসাইটি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রওনাক উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক মিঞা, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, সংগঠনের উপদেষ্টা কাজী নূরুল আমিন বাবু, মো. ইসমাইল হোসেন নিরব, তহিদুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. কাওসারুজ্জামান সরকার, সোহেল ভূইয়া ও সামিনা হক।


বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে

শিক্ষক-অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের আদর্শ, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্ব সবচেয়ে বেশি।


অনুষ্ঠানের শেষপর্যায়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।