স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরীর টঙ্গীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা আবুল হাশেম।
তিনি বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার কিছু পুরোনো ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এসব অপপ্রচারের মাধ্যমে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আবুল হাশেম আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দল ও শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।
তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
উল্লেখ্য, আবুল হাশেম গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক সদস্য এবং ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
