Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীতে বৃদ্ধা মহিলাকে মারধর ও নগদ লাখ টাকা লুটের অভিযোগ

Representative - Md. Shamim Reza
টঙ্গীতে বৃদ্ধা মহিলাকে মারধর ও নগদ লাখ টাকা লুটের অভিযোগ


 

স্টাফ রিপোর্টার :


গাজীপুরের টঙ্গীতে বৃদ্ধা মহিলাকে মারধর ও  হামলা ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় মনির হোসেন ও তার ছেলে রিয়াদসহ অজ্ঞতনামা ১০/১২ জনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন এক নারীসহ তার পরিবারের সদস্যরা। এই বিষয়ে ভুক্তভোগী নারী টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকার বাসিন্দা মোছা. মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে পরিবারসহ এলাকায় বসবাস করে আসছেন। সম্প্রতি তিনি মুন্সিবাড়ী জোনাকী মসজিদ সংলগ্ন এলাকায় একটি বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময় নির্মাণ কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করে আসছিল।


ভুক্তভোগীর অভিযোগ, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১৫ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্তরা আরও ১০-১২ জনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা মনোয়ারা বেগম ও তার স্বামীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। একই সঙ্গে পরিবারের এক সদস্যকেও মারধর করে একটি কক্ষে আটকে রাখা হয়।


এ সময় হামলাকারীরা নির্মাণ কাজের জন্য রাখা নগদ প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বিষয়টি নিয়ে পরিবার ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়।


এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেন এবং রিয়াদ এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। 


এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।