স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগে এলাকার নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
গতকাল বিকালে ৫২ নং ওয়ার্ডের দাঁড়াইল
বালুর মাঠে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি'র সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকন। এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা, মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল বেপারী, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী মামুনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে সমাজে বৈষম্য কমে আসবে এবং অসহায় মানুষ নতুন করে বাঁচার প্রেরণা পাবে।
অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
