বিশেষ প্রতিনিধি
টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-হেলাল স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা শনিবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মুহাম্মদ হেদায়েত উল্লাহ। স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপাসিয়ার রাউতকোনা কামিল মাদ্রাসার প্রভাষক ও আল-হেলাল স্কুলের সাবেক সহকারি প্রধান শিক্ষক মাওলানা মামুনুর রশিদ, সিনিয়র শিক্ষক মাওলানা আল আমিন, মোর্শেদা পারভীন, মোশারেফ হোসেন, খালেদা আক্তার, সালমা আক্তার, সোলায়মান হোসেন, ফাতেমা আক্তার ও জাহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের উপদেষ্টা আমিরুল আহসান হেলাল, তাহমিনা সুলতানা, আব্দুল হান্নান, নাজমুন্নাহার মুন, শাহীনুর আক্তার, হাফসা আক্তার, নিপা জেয়াসমিন, আকলিমা আক্তার, সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি দেশ প্রেমিক ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আজকে যারা শিক্ষার্থী তারা যদি নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠে তবেই বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সকল এসএসসি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মামুনুর রশিদ।
দোয়া ও মোনাজাত শেষে এসএসসি পরীক্ষার্থীদের হাতে স্কুলের পক্ষ থেকে উপহার হিসেবে শিক্ষা উপকরণ ও তাদের প্রবেশপত্র প্রদান করা হয়।
