স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীর মরকুন টেকপাড়া যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে মরকুন খেলার মাঠে এ আয়োজন করা হয়। খেলায় বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। এ সময় তিনি খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
এছাড়াও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী,যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়সহ
বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং আয়োজনের প্রশংসা করেন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
