Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীতে ইয়াবা ও হেরোইনসহ ৫ জন গ্রেপ্তার

Representative - Md. Shamim Reza
 টঙ্গীতে ইয়াবা ও হেরোইনসহ ৫ জন গ্রেপ্তার



গাজীপুর প্রতিনিধি : 


গাজীপুরের টঙ্গীতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে অভিযানে চালিয়ে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। 


পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. জোবায়ের হোসেন (২৭) ও মমতাজ বেগম (৪০)-এর কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মো. রবিউস সানি রাহুল (২৫)-এর কাছ থেকে ২৪ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।


অন্যদিকে, মো. শফিকুল ইসলাম (৩৫) ও মোবারক হোসেন (৩৬)-কে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।


গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়েছে।


এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।