Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Representative - Md. Shamim Reza
  টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা  অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার :


গাজীপুরের টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে খেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।


মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে টঙ্গীর কাদেরিয়া স্কুল মাঠে এ খেলার আয়োজন করা হয়। 


টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়ার উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।


আয়োজকদের মতে, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক বন্ধন দৃঢ় করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।


ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.আব্দুল হালিম মোল্লা। 


তিনি খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুন। এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ফয়সাল আহমেদ রুবেল, সোহেল চৌধুরী, কাজী মামুন এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।


ফাইনাল খেলায় মুখোমুখি হয় টঙ্গী স্পোর্টিং ক্লাব ও বাসন স্পোর্টিং ক্লাব। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকরা উপভোগ করেন রোমাঞ্চকর মুহূর্ত।


আয়োজকরা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।