Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Representative - Md. Shamim Reza
  গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ



গাজীপুর প্রতিনিধি 


গাজীপুর মহানগরের পূবাইল থানার মেঘডুবী পশ্চিমপাড়া এলাকায় পানি নিষ্কাশনের জন্য নির্মিত একটি ড্রেনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। স্থানীয় এক যুবদল নেতার ব্যক্তিগত উদ্যোগে নির্মিত ড্রেন নিয়ে একদিকে উপকারভোগীদের সন্তুষ্টি, অন্যদিকে উঠেছে জমি দখল ও অপপ্রচারের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার রাস্তায় বৃষ্টির পানি ও বাসাবাড়ির নোংরা পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েন অন্তত ১০টি পরিবারের ৩০-৪০ জন বাসিন্দা। বিশেষ করে মসজিদে যাতায়াতকারী মুসল্লি ও গার্মেন্টস কর্মীদের চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হতো।

এ অবস্থায় এলাকার বাসিন্দা ও যুবদল নেতা রাজীব ভূইয়া স্থানীয়দের পরামর্শ নিয়ে নিজ অর্থায়নে একটি ড্রেন নির্মাণের উদ্যোগ নেন। এতে করে পানি জমে থাকার সমস্যা অনেকাংশে কমেছে বলে দাবি করেন এলাকাবাসী।

৬০ ঊর্ধ্ব স্থানীয় বাসিন্দা আলম ভূইয়া বলেন, “আগে অল্প বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে থাকত। এখন ড্রেন হওয়ার কারণে অনেক উপকার পাচ্ছি।”

একই এলাকার যুবক শিবলু ভূইয়া বলেন, “এখানে কোনো জমি দখলের ঘটনা নেই। সবার সুবিধার জন্যই ড্রেনটি নির্মাণ করা হয়েছে।”

তবে এ ঘটনায় ভিন্নমতও রয়েছে। অভিযোগকারী নাজমুল হোসেন দাবি করেন, ড্রেনটি তার জমির পাশ দিয়ে উঁচু করে নির্মাণ করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তিনি বলেন, “আমার সঙ্গে আলোচনা করে কাজ করলে এ সমস্যা হতো না।”


অভিযোগের বিষয়ে রাজীব ভূইয়া বলেন, “এটি সম্পূর্ণ মানবিক উদ্যোগ। এলাকার মানুষ যাতে কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই ড্রেন নির্মাণ করেছি। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।”

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন।