Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

গাজীপুরে তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার সাফল্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল

Representative - Md. Shamim Reza
গাজীপুরে তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার সাফল্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল


 

স্টাফ রিপোর্টার :


বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র পরিচালনায় সাফল্য কামনায় গাজীপুরের গাছা থানা এলাকায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয় ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম অধ্যাপক এম. এ. মান্নান এবং তাঁর সহধর্মিণী সাজেদা মান্নানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।


শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরের গাছা থানার বড় বাড়ি এলাকায় যুবদল নেতা মো. রুবেল সরকারের বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানটির উদ্যোগ নেন গাছা থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের সাবেক সদস্য মো. রুবেল সরকার।


এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মির্জা সফিক, যুবদল নেতা সোলাইমান সরকার, জিয়া মঞ্চের সদস্য আতিকুর রহমান সুজন, সোহেল খান, ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, যুবদল নেতা আশরাফুলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


অনুষ্ঠানে রুবেল সরকার বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে মিথ্যা নাটক সাজিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছে। তিনি বলেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আপনাদের সঙ্গে ইফতার করার সুযোগ পেয়েছি। এজন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।


তিনি আরও বলেন, ইফতার মাহফিলের দাওয়াত দিতে গিয়ে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তবে সকল বাধা অতিক্রম করে তিনি রাজনৈতিকভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।