বিশেষ প্রতিনিধি (গাজীপুর)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টঙ্গীর ৫২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবদল নেতা নাহিদ শাহরিয়ার। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা। এই দিনে সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই—এটাই হোক আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত শিক্ষা। সবাই মিলে একসাথে কাজ করলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
শেষে তিনি ৫২ নং ওয়ার্ডবাসীর সার্বিক মঙ্গল, সুখ ও শান্তি কামনা করেন এবং সকলকে পরিবার-পরিজন নিয়ে আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান জানান।
