নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৫৭ নং ওয়ার্ড বিএনপির নেতা বি. এম. শামীম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করা। মাসব্যাপী সিয়াম সাধনার পর এই পবিত্র উৎসব মানুষের জীবনে বয়ে আনে অনাবিল সুখ ও শান্তি।
বি. এম শামীম আরও বলেন, ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমানভাবে এই উৎসবের আনন্দ উপভোগ করতে পারে—এটাই তার প্রত্যাশা।
সবশেষে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সকলকে ঈদ মোবারক জানান।
