Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীর ৫১ নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সুমন লস্কর

Representative - Md. Shamim Reza
  টঙ্গীর ৫১ নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সুমন লস্কর



নিজস্ব প্রতিবেদক :


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরের টঙ্গীর ৫১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন যুবদল নেতা ও সমাজসেবক মো. খাইরুল ইসলাম 

(সুমন লস্কর)।


তিনি ৫১ নং ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী হিসেবেও এলাকাবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এক শুভেচ্ছা বার্তায় সুমন লস্কর বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে।


তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড় করায় এবং সমাজে শান্তি ও সহমর্মিতা প্রতিষ্ঠা করে-এটাই তার প্রত্যাশা।


এ সময় সুমন লস্কর  ৫১ নং ওয়ার্ডবাসীর সার্বিক কল্যাণ কামনা করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনসেবায় নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।