স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়।
এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, ঈদুল ফিতর সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক মহিমান্বিত উৎসব।
বিজয় আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের মূল শিক্ষা। তিনি সবার প্রতি আহ্বান জানান, নিজ নিজ অবস্থান থেকে গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসার জন্য।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধ জীবন কামনা করেন।
