Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

গাজীপুরাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমন

Representative - Md. Shamim Reza
গাজীপুরাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমন


 

নিজস্ব প্রতিবেদক :


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর  মহানগরীর টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। 


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার চর্চা আরও বাড়ানো জরুরি। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।


বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমন মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। একই সঙ্গে তিনি সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।


বার্তার শেষে তিনি পুনরায় গাজীপুরবাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আসুক—এ কামনা করেন।