Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

লাইলাতুল কদরের রাতে ‘সেহরি পার্টি’ বিতর্ক: সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

Representative - Md. Shamim Reza
লাইলাতুল কদরের রাতে ‘সেহরি পার্টি’ বিতর্ক: সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়


 

স্টাফ রিপোর্টার :


পবিত্র রমজান মাসের শেষ দশকের গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদরকে ঘিরে একটি কথিত ‘সেহরি পার্টি’ আয়োজনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।


এ আয়োজনের সঙ্গে জড়িত হিসেবে জেসিআই বাংলাদেশের কিছু সদস্যের নাম উঠে আসায় বিষয়টি নিয়ে বিতর্ক আরও বাড়ছে।


সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, ওই অনুষ্ঠানে হিন্দি গানের তালে নাচ, নারী-পুরুষের অবাধ মেলামেশা এবং অনাকাঙ্ক্ষিত কিছু কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অনেক ব্যবহারকারী দাবি করেছেন, পবিত্র লাইলাতুল কদরের রাতে এ ধরনের আয়োজন রমজানের ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সাংঘর্ষিক।


অনেকেই মন্তব্য করেছেন, রমজান মাস বিশেষ করে শেষ দশকের রাতগুলো মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। এ সময়ে সাধারণত মুসলমানরা ইবাদত-বন্দেগি, দোয়া ও কোরআন তিলাওয়াতে সময় কাটান। তাই সেহরির নামে কোনো বিনোদনমূলক বা বিতর্কিত আয়োজন করা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে বলে মত দেন অনেকে।


নাম প্রকাশে অনিচ্ছুক জেসিআইয়ের এক সদস্য জানান, আমাদের সেহরির দাওয়াত দিয়ে সেখানে ডাকা হয়েছিল। কিন্তু গিয়ে দেখি সেখানে গান-বাজনা ও নাচের আয়োজন চলছে, যা আমাদের জন্য বিব্রতকর ছিল।


আরেকজন সদস্য অভিযোগ করেন, সংগঠনের কিছু শীর্ষ ব্যক্তির নেতৃত্বে এ ধরনের আয়োজন করা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ধরনের আয়োজনের বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। কেউ কেউ বলেছেন, ধর্মীয় আবহে এমন আয়োজন কতটা গ্রহণযোগ্য তা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন।


তবে এ বিষয়ে জেসিআই বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।