খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী অংশে জনদুর্ভোগ চরমে

প্রতিনিধি - Md. Shamim Reza
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী অংশে জনদুর্ভোগ চরমে


 গাজীপুর প্রতিনিধি :

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী অংশে সড়কের পাশে জমে থাকা ময়লার স্তুপ এখন জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মহাসড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু দুঃখজনকভাবে, পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাত প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে মানুষ বাধ্য হয়ে মহাসড়কের ওপর দিয়ে চলাচল করছেন, এতে সড়ক আরও সরু হয়ে পড়ছে এবং সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

দুর্গন্ধে সাধারণ মানুষ হাঁটতে পারছেন না। বাস ও অন্যান্য যানবাহনের যাত্রীরা নাক বন্ধ করে, জানালার কাঁচ বন্ধ করে এই অংশ অতিক্রম করতে বাধ্য হচ্ছেন। এটি শুধু অস্বস্তিকর নয়, বরং জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এই মহাসড়ককে কেন্দ্র করে বিভিন্ন পেশাজীবী মানুষ তাদের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করেন। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

🙏 গাজীপুর সিটি কর্পোরেশন-এর কাছে বিনীত অনুরোধ, দ্রুত বিকল্প বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করুন।

আসুন, আমরা সকলে যার যার অবস্থান থেকে বিষয়টি শেয়ার করি এবং জনস্বার্থে সোচ্চার হই।

ভালো কাজে পাশে থাকুন—ইনশাআল্লাহ এর উত্তম প্রতিদান আল্লাহ দেবেন।

ধন্যবাদ সবাইকে।