Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

সরকারি তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন, সাংগঠনিক সম্পাদক মো.রেজাউল করিম


স্টাফ রিপোর্টার :


জামালপুর জেলা থেকে অধ্যয়নরত সরকারি তিতুমীর কলেজ, ঢাকার শিক্ষার্থীদের সংগঠন জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো.রেজাউল করিম।


গতকাল ২১ ফেব্রুয়ারি উপদেষ্টা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট আংশিক নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।


নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জেলা থেকে আগত শিক্ষার্থীদের শিক্ষাবিষয়ক সহযোগিতা, আবাসন সমস্যা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।


সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় মো.রেজাউল করিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।


নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো.রেজাউল করিম বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। জামালপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং সংগঠনকে আরও শক্তিশালী করাই হবে আমার প্রধান লক্ষ্য।