গাজীপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
বুধবার বিকেলে টঙ্গী পূর্ব থানার ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি.এম শামীমের উদ্যোগে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রচারণাটি টঙ্গী বউ বাজার এলাকা থেকে শুরু হয়ে টঙ্গী বাজার ও হাজী মাজার বস্তি ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক ঘুরে খালপাড় চেয়াম্যান বাড়ি প্রদক্ষিণ করে পুনরায় বউ বাজার এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান ৫৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আব্দুল বাতেন সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন বেপারীর মাজার ইউনিট যুবদলের সভাপতি সিদ্দিকুর রহমান ডুবলি বিএনপি নেতা লিটন শেখ রিয়াজুল বিল্লাল টংগী পুর্ব থানা মৎস্য জিবি দলের সাবেক সদস্য সচিব মোঃ বশির মাজার ইউনিট বিএনপির সভাপতি আসলাম সাধারণ সম্পাদক মানিক ওলামা দলের সভাপতি আঃ বাসির বিএনপি নেতা মধন মোঃ কামাল যুবদলের নেতা মাছুদ খান সুমন ফয়সাল নুর আলম ইসতিয়াক শাহেনশাহ সিকদার ডি এম ফয়সাল ছাত্রদলের নেতা রাসেল দীপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা বি.এম শামীম বলেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে এবং বিএনপি সরকার গঠন করবে। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এবং গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন।
এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে বিএনপির নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
