Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের গণসংযোগ


স্টাফ রিপোর্টার:


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল।


বুধবার দুপুরে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ। এ সময় টঙ্গীর ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদ নগরের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়।


গণসংযোগকালে বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বিষয়ে সাধারণ মানুষের মাঝে বার্তা পৌঁছে দেওয়া হয়। ছাত্রদল নেতাকর্মীরা বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে বিএনপির পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


কর্মসূচিতে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

Tags