Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ


নিজস্ব প্রতিবেদক : 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল ক


রিম রনির পক্ষে টঙ্গীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।


গতকাল রবিবার দুপুরে টঙ্গীর ৪৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে বিএনপির নীতি, আদর্শ ও নির্বাচনী কর্মসূচি তুলে ধরা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।


গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি মাঠে সক্রিয় রয়েছে। তিনি বলেন, জনগণ পরিবর্তন চায় এবং ধানের শীষ প্রতীকই সেই পরিবর্তনের প্রতীক। আগামীর নির্বাচনে জনগণের রায়ে এম. মঞ্জুরুল করিম রনি বিজয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগ চলাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই প্রচারণা আরও জোরদার করা হবে।

Tags