Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

শরীয়তপুরে বাড়ি বাড়ি তল্লাশি ৯৫ টি হাত বোমা উদ্ধার।


 বিশেষ প্রতিনিধি :

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যৌথ অভিযানে পিপুল পরিমাণ ককলেট উদ্ধার করা হয়েছে। সোমবার ( ২ ফেব্রুয়ারি) মুক্তাকারের চর ইউনিয়নের পোড়াগাছা বেপারী কান্দি এলাকা থেকে ৯৫ টি ককলেট উদ্ধার করা হয়।এ সময় তিনজনকে আটক করা হয়েছে।অভিযানে আটককৃতরা  হলেন মেহেদী হাসান (২৫) বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা (১৮)। নড়িয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানে মসজিদের বারান্দা বারান্দ  সহ ওই গ্রামের খলিল পেদা জিল্লু মাদবর ও বাচ্চু পেদার বসত ঘর তলাশী করা হয়।উদ্ধার হওয়া ককলেট  এর সঙ্গে টেটা দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। পুলিশ জানায় এর আগেও নড়িয়ায় একাধিকবার ককলেট উদ্ধার করা হয়েছে৷ গত বছর আগস্টে ৬০টি ককলেট উদ্ধার করা হয়েছিল। এছাড়াও এ বছর ৮ জানুয়ারি একই এলাকার মুলাই বেপারী কান্দিতে ককলেট বিস্ফোরণে তিনজনের মৃত্যু ঘটে। নড়িয়া থানার ওসি বাহাড় মিয়া জানান আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা  প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা ককলেট গুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  পুলিশ ও যৌথবাহিনীর নজরদারি আরো জোরদার করা হয়েছে।

Tags