স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে টঙ্গীর মধুমিতা রোডের মাথা থেকে শুরু করে ৪৫ ও ৫৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোহাম্মদ রিপনের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদল নেতা সৌমিক সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা অভি দেওয়ান, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন হিরু, মেরজন, আলাউদ্দিন ঢালী, শরিফ আহমেদ বাবু, মিনহাজ মুন্না, মো. হৃদয় হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে যুবদল নেতা সৌমিক সরকার বলেন, জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে।
দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ এবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পাচ্ছি, তাতে প্রমাণ হয় গাজীপুর-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
