খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনসহ ৩ জন গ্রেফতার ও হেরোইন উদ্ধার

প্রতিনিধি - Md. Shamim Reza •
 টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনসহ ৩ জন গ্রেফতার ও হেরোইন উদ্ধার



স্টাফ রিপোর্টার :


গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত একজনের কাছ থেকে মাদক উদ্ধার করা। 


গতকাল রাতের খা-পাড়া ও আউচপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 


অভিযানে খা-পাড়া রোড এলাকার আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিকুর রহমানের ছেলে নামধারী স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মামুন হাওলাদার, মো. আমানুল্লাহসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়।


এছাড়াও ২২ পুরিয়া হেরোইনসহ মো. খাইরুল ইসলামকে  গ্রেফতার করে পুলিশ।


এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহিন খান জানান, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।