খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীমের নেতৃত্বে রনির গণমিছিলে বিশাল অংশগ্রহণ

প্রতিনিধি - Md. Shamim Reza
 ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীমের নেতৃত্বে রনির গণমিছিলে বিশাল অংশগ্রহণ



গাজীপুর প্রতিনিধি :


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে টঙ্গীতে অনুষ্ঠিত ধানের শীষের গণমিছিলে টঙ্গী পূর্ব থানার ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি.এম. শামীমের উদ্যোগে নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে যোগ দেন।


সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শামীমের নেতৃত্বে সংগঠিত মিছিলটি টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের অংশ প্রদক্ষিণ করে গাছা ও জয়দেবপুর চৌরাস্তা হয়ে গাজীপুর সদরের দিকে অগ্রসর হয়। এতে ৫৭ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


বি.এম. শামীম বলেন, জনসমর্থন ও গণজোয়ারের মাধ্যমে গাজীপুর-২ আসনে ধানের শীষের শক্ত অবস্থান প্রমাণিত হবে। তিনি নেতা-কর্মী ও ভোটারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং রনির পক্ষে ভোট প্রার্থনা করেন।


নেতাকর্মীরা জানান, টঙ্গী পূর্ব থানার ৫৭ নং ওয়ার্ড বিএনপির এই সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী মাঠে দলের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের দৃঢ় বার্তা বহন করছে।