গাজীপুর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে টঙ্গীতে অনুষ্ঠিত ধানের শীষের গণমিছিলে টঙ্গী পশ্চিম থানা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী এলাকায় টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু উদ্যোগে নেতাকর্মীদে নিয়ে এক বিশাল মিছিল নিয়ে পরে তারা মূল গণমিছিলে যোগ দেন।
মিছিলটি টঙ্গী শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের অংশবিশেষ প্রদক্ষিণ করে গাছা ও জয়দেবপুর চৌরাস্তার দিকে অগ্রসর হয়।
এ সময় যুবদল নেতারা বলেন, যুবসমাজ আজ ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে ঐক্যবদ্ধ। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে শেষ পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
নেতাকর্মীদের মতে, টঙ্গী পশ্চিম থানা যুবদলের এই সক্রিয় অংশগ্রহণ গাজীপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করেছে।
