Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

ধানের শীষের পক্ষে টঙ্গীতে ঘরে ঘরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আবু বক্কর সিদ্দিক


 


স্টাফ রিপোর্টার : 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ঘরে ঘরে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি গণসংযোগ চালাচ্ছেন।


গতকাল রবিবার সারাদিন টঙ্গীর খাঁ পাড়া রোড, তামিরুল মিল্লাত মাদ্রাসা এলাকা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন বিভিন্ন স্থানে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির নীতি ও কর্মসূচি তুলে ধরা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির পক্ষে এই প্রচারণা চালানো হচ্ছে। ধানের শীষকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিয়মিতভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা অব্যাহত রেখেছেন।


স্থানীয়রা জানান, এ ধরনের সরাসরি গণসংযোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে। তারা আশা প্রকাশ করেন, আগামীর নির্বাচনে জনগণের ভোটে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে। 


প্রচারণা কার্যক্রমে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।