Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতির উদ্যোগে রনির গণমিছিলে যোগদান



গাজীপুর প্রতিনিধি :


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে টঙ্গীতে অনুষ্ঠিত ধানের শীষের গণমিছিলে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে বিশাল এক মিছিল নিয়ে  নেতা-কর্মীরা যোগ দেন।


সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কিরণের নেতৃত্বে সংগঠিত মিছিলটি টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের অংশ প্রদক্ষিণ করে গাছা ও জয়দেবপুর চৌরাস্তার দিকে অগ্রসর হয়। এতে টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ বলেন, জনসমর্থন ও গণজোয়ারের মাধ্যমে গাজীপুর-২ আসনে ধানের শীষের শক্ত অবস্থান প্রমাণিত হবে। তিনি সকল নেতা-কর্মী ও ভোটারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং রনির পক্ষে ভোট প্রার্থনা করেন।


নেতাকর্মীরা জানান, টঙ্গী পূর্ব থানা বিএনপির এই সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী মাঠে দলটির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের দৃঢ় বার্তা হিসেবে ধরা হচ্ছে।

Tags