খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

কালীগঞ্জের ঐতিহ্যবাহী বাগদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধি - Md. Shamim Reza
কালীগঞ্জের ঐতিহ্যবাহী বাগদি সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধি 


গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগদি সরকারি  বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বিকালে স্কুল মাঠ প্রাঙ্গনে এ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এবং প্রতিষ্ঠানটি সাবেক সভাপতি খন্দকার সুলতান আহমেদ।

 এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী জাতি গঠনে খেলাধুলার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।


স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দের আমেজ।