Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

ইকরা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের বার্ষিক ক্রীড়া উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


 

গাজীপুর প্রতিনিধি:

ইকরা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হোসেন মোহাম্মদ অভি (বাদশা), কাউন্সিলর পদপ্রার্থী, ৫১ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মো: মজিবুর রহমান। তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: মোশাররফ হোসেন, বিএনপি নেতা মো: গিয়াস উদ্দীন (গেসু) এবং যুবদল নেতা মো: আফজাল হোসেন রাব্বি। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের প্রশংসা করেন এবং বিজয়ীদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags