খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

গাজীপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচন: আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিনিধি - Md. Shamim Reza
  গাজীপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচন: আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন


গাজীপুর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর জেলায় ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার থেকে এসব বিজিবি সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর সদর, টঙ্গী, কালীগঞ্জ, কালিয়াকৈর ও কাপাসিয়া উপজেলা সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা নিয়মিত টহল, চেকপোস্ট পরিচালনা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন।

গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বলেন, বিজিবি মোতায়েন কোনো বিশেষ নিরাপত্তা শঙ্কার কারণে নয়। নির্বাচনকে কেন্দ্র করে যেন সাধারণ ভোটাররা নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি পুলিশ, র‍্যাবসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছে।