খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

সাতাইশ ক্রীড়া সংঘের আয়োজনে মরহুম সেলিম খান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধি - Md. Shamim Reza
সাতাইশ ক্রীড়া সংঘের আয়োজনে মরহুম সেলিম খান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


 গাজীপুর প্রতিনিধি 

সাতাইশ ক্রীড়া সংঘের উদ্যোগে মরহুম সেলিম খান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলা ও যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে এই আয়োজন এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা: সজিব খান। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। এ ধরনের আয়োজন নিয়মিত হলে একটি সুস্থ, সচেতন ও ক্রীড়াবান্ধব সমাজ গড়ে উঠবে।

সাতাইশ ক্রীড়া সংঘের পক্ষ থেকে আয়োজনে সহযোগিতাকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এমন আরও ক্রীড়া আয়োজন করার আশাবাদ ব্যক্ত করা হয়। ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের সকল খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা ও দোয়া জানানো হয় তাদের সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ খেলায় মুগ্ধতার জন্য।

অনুষ্ঠানে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, আগামী দিনে ৫১ নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও ক্রীড়াবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়