গাজীপুর প্রতিনিধি:
জাতীয় যুব শক্তির গাজীপুর মহানগরের সদ্যস সচিব ওমর ফারুক সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার উদ্যোগ নিচ্ছেন।
দলীয় সূত্র জানায়, যুবসমাজকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ওমর ফারুকের মূল লক্ষ্য। এ জন্য তিনি কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা, সাংগঠনিক প্রস্তুতি এবং দলকে শক্তিশালী করার নানা পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন।
নেতাকর্মীরা বলেন, একজন ভালো মনের মানুষ হিসেবে ওমর ফারুক সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন এবং সাংগঠনিক দায়িত্ব পালনে আন্তরিকতা দেখাচ্ছেন। তাঁর নেতৃত্বে গাজীপুর মহানগর জাতীয় যুব শক্তির কার্যক্রমে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
তাঁরা আরও জানান, ভবিষ্যতে ওমর ফারুকের নেতৃত্বে গাজীপুর মহানগর জাতীয় যুব শক্তি আরও সুসংগঠিত ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা করছেন সংগঠনের নেতাকর্মীরা।
