খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

গাজীপুর-৬ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে বিশাল মিছিল

প্রতিনিধি - Md. Shamim Reza
গাজীপুর-৬ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে বিশাল মিছিল


 

গাজীপুর প্রতিনিধি :


গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে একটি বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বিকেলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।


স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। তারা জানান, তফসিল ঘোষণার পর এলাকাবাসীর ব্যাপক সাড়া পাওয়ায় রনি’র বিজয় আরও নিশ্চিত হয়েছে।


মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান তুলেন এবং এলাকার ভোটারদের মাঝে বিএনপির পক্ষে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়।


মিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর হক সুবেল প্রধানসহ আরো অনেকেই।