গাজীপুর-০২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে সমর্থন জানিয়ে টঙ্গীতে বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে শুক্রবার বিকেলে এ মিছিল বের হয়। টঙ্গীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেতা–কর্মীরা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
মিছিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে সরকারের পদত্যাগ এবং রনি ভাইয়ের বিজয়ের লক্ষ্যে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
