Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

হাদীর মৃত্যুর প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

Representative - Md. Shamim Reza
হাদীর মৃত্যুর প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ


 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পরেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা।


শুক্রবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় এই অবরোধ কর্মসুচী পালন করা হয়। 


এতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক মহসিন উদ্দিন, জাতীয় যুবশক্তির গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব তানজিল মাহমুদ, মূখ্য সংঘটক আকাশ ঘোষ, যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম আকাশ, টঙ্গী পশ্চিম থানা যুবশক্তির যুগ্ম আহবায়ক মো: ইসহাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাওন, মোজাম্মেলসহ বিভিন্ন স্তরের তৌহিদী জনতা।

এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পূরো এলাকা।


এসময় নেতাকর্মীরা শরীফ ওসমান হাদির হত্যাকারিদের  দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

 

##