খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...
সংবাদ … মিনিট পাঠ

টঙ্গীতে শ্রমিক আন্দোলন ঘিরে টানা পঞ্চম দিনের মতো বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

প্রতিনিধি -Md. Shamim Reza
ফন্ট:
টঙ্গীতে শ্রমিক আন্দোলন ঘিরে টানা পঞ্চম দিনের মতো বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি


 

গাজীপুর প্রতিনিধি :


‘শ্রমিক-বিএনপি ভাই ভাই, সহমর্মিতায় একসঙ্গে থাকতে চাই’—এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীর শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং গার্মেন্টসশিল্প-সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।


কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, শ্রমিকদের যৌক্তিক দাবি ও ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের প্রতি তাঁদের সহমর্মিতা রয়েছে। তবে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কেউ যেন শিল্পাঞ্চলে নৈরাজ্য, ভাঙচুর, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন। শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন ও শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতেই তাঁদের এ কর্মসূচি।


এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিলের পাশাপাশি বিভিন্ন গার্মেন্টস কারখানার আশপাশে অবস্থান নেন নেতাকর্মীরা।


কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক এবং টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


নেতাকর্মীরা আরও বলেন, শ্রমিক ও বিএনপি একে অপরের পরিপূরক। শ্রমিকদের পাশে থেকে তাঁদের ন্যায্য অধিকার আদায়ে সহযোগিতা করার পাশাপাশি শিল্পাঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।