খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...
সংবাদ … মিনিট পাঠ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গী সরকারি কলেজে আলোচনা সভা

প্রতিনিধি -Md. Shamim Reza
ফন্ট:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গী সরকারি কলেজে আলোচনা সভা


 


গাজীপুর প্রতিনিধি :


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) সকালে টঙ্গী সরকারি কলেজের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

টঙ্গী সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ । মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক তাহমিনা সোবহান।


এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মহসিন।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. রাহাত বিল্লাহ লস্কর। 


অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং দেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে এ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।