খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গীর বিসিক শিল্পনগরীতে বিএনপির দিনব্যাপী অবস্থান কর্মসূচি

প্রতিনিধি - Md. Shamim Reza •
টঙ্গীর বিসিক শিল্পনগরীতে বিএনপির দিনব্যাপী অবস্থান কর্মসূচি


 


গাজীপুর প্রতিনিধি :


গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি পর্যবেক্ষণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।


রবিবার (১ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী টঙ্গীর বিসিক শিল্পনগরীর পানির ট্যাংকি মোড়ে অবস্থান নেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। তাঁর নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।


এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথীসহ স্থানীয় নেতৃবৃন্দ।


অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিসিক শিল্পনগরীর শ্রমিক আন্দোলনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিল্প এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁরা সতর্ক অবস্থানে ছিলেন।