খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...

যেই নেত্রী ভার্চুয়ালে আসতে পারে না, সে কীভাবে দেশে আসবে: ছাত্রদল নেতা প্রত্যয়

প্রতিনিধি - Md. Shamim Reza •
যেই নেত্রী ভার্চুয়ালে আসতে পারে না, সে কীভাবে দেশে আসবে: ছাত্রদল নেতা প্রত্যয়


 

গাজীপুর প্রতিনিধি:


আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের উদ্যোগে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (২ অক্টোবর) বিকেলে টঙ্গীর কাদেরিয়া স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে টঙ্গী সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সমাবেশে বক্তব্য দেন গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক সভাপতি রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী। 


আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে লক্ষ্য করে তিনি বলেন, যেই নেত্রী ভার্চুয়ালি নেতাকর্মীদের সামনে আসতে পারে না, সে আবার দেশে আসার কথা বলে! যার ভার্চুয়ালি আসার ক্ষমতা নেই, তাকে বাংলার জনগণ ৫ তারিখেই শেষ করে দিয়েছে। আমরাও চাই উনি দেশে আসুক, কারণ উনার জন্য ফাঁসির মঞ্চ তৈরি হয়ে আছে। তিনি জীবনেও এ দেশে ফিরবেন না।


তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কিংবা ছাত্রলীগের ক্যাডাররা যদি মাঠে নামার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।


জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) এর নাসির উদ্দিন পাটোয়ারীর সমালোচনা করে প্রত্যয় বেপারী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য অনেকে অপ্রাসঙ্গিক ও বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। এনসিপির নাসির পাটোয়ারীও সেই দলে নাম লিখিয়েছেন।নাসির পাটোয়ারীকে সতর্ক করে তিনি বলেন, বাঘে ধরলে ছাড়ে ,শুনছি পুলিশে ধরলেও ছাড়ে কিন্তু ছাত্রদল ধরলে রক্ষা নেই। সাবধান হয়ে যান, নতুবা পরিণতি ভালো হবে না।


বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শাহাদাত হোসেন দিপু দেওয়ান, সৌকত, হৃদয়, ইমরান, সাফিন, অনিকসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।