খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গীর কাজীপাড়ায় কাউন্সিলর প্রার্থীর বাবাকে জুতার মালা পরিয়ে গণশাস্তি

প্রতিনিধি - NewsGazipur


টঙ্গী (গাজীপুর), ৯ সেপ্টেম্বর: টঙ্গীর কাজীপাড়া এলাকায় এক বৃদ্ধকে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে হাতেনাতে আটক করে গলায় জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনা ঘটেছে। এতে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আটকৃত বৃদ্ধ টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা ও ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এস এ শাকিল আহমেদের বাবা বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে কাজীপাড়া এলাকায় দুই তরুণীর সঙ্গে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ লিপ্ত থাকার অভিযোগে স্থানীয় জনতা ওই বৃদ্ধকে হাতেনাতে আটক করে। পরে ক্ষুব্ধ জনতা তাঁর গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরাতে থাকে।

এ সময় উত্তেজিত জনতা প্রশ্ন তোলে, "উনার ছেলে যদি কাউন্সিলর পদপ্রার্থী হয়, আর উনি বাবা হয়েই এরকম কাজ করেন, তাহলে ছেলে কাউন্সিলর হলে ওয়ার্ডের কী অবস্থা হবে?"

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে। এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক।"

এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন— "এমন ঘটনা কোন সমাজে বাস করছি আমরা? 😲"

এস এ শাকিল আহমেদ এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে এ ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

প্রশাসন বলেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় বাড়তি নজরদারি রাখা হচ্ছে।