খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রতিনিধি - Md. Shamim Reza
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত


 

গাজীপুর প্রতিনিধি: 

‘হাতে হাত ধরি, সুন্দর সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) গাজীপুরের হাড়িকেন ফ্যাক্টরির পশ্চিম পাশে সাজেদা পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। উদ্বোধন করেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. বখতিয়ার। কেন্দ্রীয় কমিটির সদস্যদের শপথ পাঠ করান টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবের আহমেদ সরকার সুমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম শামীম। সঞ্চালনা করেন কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন জেলা থেকে কবি, লেখক, শিক্ষক, আইনজীবীসহ প্রায় ৩০০ জন এতে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতার পাশাপাশি বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি শেষ হয়।