Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ

Representative - Md. Shamim Reza
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের স্থপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১ জুন) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও উন্নয়ন দর্শন আজও জাতিকে অনুপ্রাণিত করে। তাঁরা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. ইমরান রেজা। এছাড়াও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।