নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ তিতুমীর কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তিতুমীর কলেজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক সদস্য মোঃ রেজাউল করিম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা। এই ঈদ আমাদেরকে ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে এবং সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করতে উদ্বুদ্ধ করে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা সকলের দায়িত্ব। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
মোঃ রেজাউল করিম বলেন, তরুণ সমাজকে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে। তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনা করেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশবাসীসহ তিতুমীর কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
