খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গীতে শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

প্রতিনিধি - Md. Shamim Reza
টঙ্গীতে শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত


 

স্টাফ রিপোর্টার :


গাজীপুরের টঙ্গীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন ও জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।


শুক্রবার (১ মে) বিকালে টঙ্গীর সাতাইশ বাহাদুর খান গেট এলাকা থেকে একটি 

র‍্যালি বের করা হয় আলোচনা সভা ও শ্রমিকদের অধিকার বিষয়ক বক্তব্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। র‍্যালিটি টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের টঙ্গী পশ্চিম থানা শাখার সভাপতি মোসা. তাসলিমা খানম। তিনি তার বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন গাজীপুর মহানগর শাখার সভাপতি রাকিবুল হাসান নাজমুল, সাধারণ সম্পাদক মো. নবাব আলী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. লাদেন হোসেন।


বক্তারা বলেন, শ্রমিকদের অবদানেই দেশের অর্থনীতি সচল রয়েছে। তাই তাদের অধিকার নিশ্চিত করা এবং ন্যায্য মজুরি প্রদান করা সময়ের দাবি।


অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও বর্ণাঢ্য।