Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গী পশ্চিম থানা পুলিশের উদ্যোগে ফুটপাত দখলমুক্তে উচ্ছেদ অভিযান

Representative - Md. Shamim Reza
 টঙ্গী পশ্চিম থানা পুলিশের উদ্যোগে ফুটপাত দখলমুক্তে উচ্ছেদ অভিযান




গাজীপুর প্রতিনিধি:


গাজীপুরের টঙ্গীতে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।


শনিবার বিকালে সফিউদ্দিন সরকার একাডেমীর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর এ উচ্ছেদ অভিযান চালানো হয়।


টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানের নির্দেশনায় এসআই শহিদুল ইসলাম ও এসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মহাসড়কের পাশে অবৈধভাবে দখল করে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ করা হয়।


অভিযান চলাকালে সড়কের ফুটপাত দখলমুক্ত করা হলে পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে আসে। 


পুলিশ জানায়, জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।