স্টাফ রিপোর্টার :
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর গাজীপুর মহানগর কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেল ৪টায় গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় বদর উদ্দিন মেনসনের চতুর্থ তলায় টিটিসি মিলনায়তনে এ উপলক্ষে কমিটি গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
মো. মনিরুল ইসলাম রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সমন্বয়কারী মো. জিল্লুর রহমান এবং সুজন গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইফতেখার শিশির।
সভা সঞ্চালনা করেন ইফতেখার শিশির। শুরুতে প্রধান অতিথি দিলীপ কুমার সরকার সুজনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বক্তব্য দেন। পরে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট গাজীপুর মহানগর কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মো. মনিরুল ইসলাম রাজিবকে সভাপতি এবং মো. ইসমাঈল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. আবুল হোসেন চৌধুরী, মো. ইউনুছ মিয়া শিমুল, প্রফেসর জেসমিন সুলতানা ডেইজি, ইঞ্জিনিয়ার ফাহাদ ভূঁইয়া ও মনিরুজ্জামান বুলবুল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কবি গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও নুরুল ইসলাম সাজিব।
এছাড়া এম আখতারুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক, বাদল আহমেদকে অর্থ সম্পাদক, অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে দপ্তর সম্পাদক এবং রাশেদুল ইসলামকে প্রচার সম্পাদক করা হয়েছে।
সভায় বক্তারা সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন কমিটির মাধ্যমে গাজীপুর মহানগরীতে সুজনের কার্যক্রম আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
