খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যুবদল নেতা সোহেল রানা খানের মানবিক বার্তা

প্রতিনিধি - Md. Shamim Reza
  জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যুবদল নেতা সোহেল রানা খানের মানবিক বার্তা



স্টাফ রিপোর্টার :


আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা দিন দিন জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে মেয়র প্রার্থী জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান এক ব্যতিক্রমী বার্তা দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছেন।


তিনি বলেন, আমি মেয়র নয়, জনগণের সেবক হতে চাই। ক্ষমতা নয়, মানুষের ভালোবাসাই হোক আমার আসল পরিচয়।


এমন বক্তব্যের মাধ্যমে তিনি নিজেকে একজন দায়িত্বশীল ও মানবিক নেতৃত্ব হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, ইতোমধ্যেই তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন। তার এই বার্তা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে বলে ধারণা করা হচ্ছে।


উল্লেখ্য, জামালপুর পৌরসভা দেশের একটি ঐতিহ্যবাহী পৌরসভা হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি ও জনসম্পৃক্ততা সবসময়ই গুরুত্ব পায়।