খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গীতে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ জন গ্রেফতার

প্রতিনিধি - Md. Shamim Reza
  টঙ্গীতে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ জন গ্রেফতার


স্টাফ রিপোর্টার : 

গাজীপুরে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 


গতকাল রাতের টঙ্গীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিসহ মাদকদ্রব্যসহ একাধিক ব্যক্তিকে আটক করা হয়।


পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে একজন ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।

এছাড়া ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং ৮০ গ্রাম গাঁজাসহ আরও একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিরা সন্দেহভাজন মাদকসেবী হিসেবে ধরা পড়ে।


গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মনিরুজ্জামান খান, রাসেল (২৮), ইমরান (৩১), ইউসুফ মিয়া (২৯), শফিকুল ইসলাম (২৮), মতিন (২৪), ফেরদৌস (৩২), রাব্বি (২৭), রবিন আহমেদ রাজু (৩৫) এবং হানিফ (৩৪)।


এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান জানান,আটক  আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।