খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...

বকশিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিনিধি - Md. Shamim Reza •
 বকশিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


স্টাফ রিপোর্টার :


জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আল মামুনুর রশিদ সিদ্দিকী। 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতালেব সরকার। 


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু সাঈদসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। 


অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আল মামুনুর রশিদ সিদ্দিকী বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নিয়ে তাদের নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার প্রতি গুরুত্বারোপ করা হয়।


অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।